• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটের তীব্র লবণাক্ততার মধ্যেও আমন চাষে ব্যাস্ত চাষীরা

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালে আমনধান চাষীরা চারা রোপনে ব্যাস্ত সময় পার করছেন। তীব্র লবণাক্ততার মধ্যে আগাম বৃষ্টি ও অনুকূল পরিবেশ তৈরী হওয়ায় চাষীরা বীজতলা থেকে চারা তুলে মাঠে রোপন করছেন। সবকিছু ঠিক থাকলে কৃষকেরা কাঙ্খিত ফলনের আশা করছেন।

রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর এ উপজেলায় ৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। গত অর্থ বছর (২০২১-২২) আবহাওয়া অনুকূল না থাকায় এবং বৃষ্টি খুব কম হওয়ায় এবং জমিতে লবনের মাত্রা বেশী থাকায় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ওই বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ২৫০ হেক্টর। কিন্তু রোপন হয়েছিল ৭ হাজার ৮৩৮ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৪১২ হেক্টর জমির চাষাবাদ কমে যায়। তার আগের অর্থ বছরে (২০২০-২১) লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ২০০ হেক্টর। অর্জিত হয়েছিল ৮ হাজার ২২০ হেক্টর।

চলতি আমন রোপনে খরিপ -২ এর ২০২৩-২৪ সালের ব্লকওয়ারী রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে গৌরম্ভা ইউনিয়নে হাইব্রীড ৬০ হেক্টর, উফশী ৩৬০ ও স্থানীয় জাতের ৯০ হেক্টরসহ মোট আবাদ হচ্ছে ৫১০ হেক্টর। উজলকুড় ইউনিয়নে হাইব্রীড ৫০, উফশী ৩০০ ও স্থানীয়সহ মোট ৪৪০ হেক্টর। বাইনতলায় হাইব্রীড ১১০, উফশী ৬৬০ ও স্থানীয় ১৪০ সহ মোট ৯১০ হেক্টর। রামপাল সদরে হাইব্রীড ৮০, উফশী ৪৮০ ও স্থানীয় ১৪০ সহ মোট ৭০০ হেক্টর। রাজনগরে হাইব্রীড ৫০, উফশী ৩০০ ও স্থানীয় ৮০ সহ মোট ৪৩০ হেক্টর। হুড়কায় হাইব্রীড ৯০, উফশী ৫৪০ ও স্থানীয় ১৪০ সহ মোট ৭৭০ হেক্টর। পেড়িখালীতে হাইব্রীড ৯০, উফশী ৫৪০ ও স্থানীয় ১৫০ সহ মোট ৭৮০ হেক্টর। ভোজপাতিয়ায় হাইব্রীড ৪০, উফশী ২৪০ ও স্থানীয় ৭০ সহ মোট ৩৫০ হেক্টর। মল্লিকেরবেড়ে হাইব্রীড ৩৭০, উফশী ২ হাজার ২২০, স্থানীয় ৪১০ সহ মোট ৩ হাজার হেক্টর। বাশতলীতে হাইব্রীড ৬০, উফশী ৩৬০ ও স্থানীয় ৯০ সহ মোট ৫১০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category