বাগেরহাটপ্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কেআর কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চার দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আটজুড়ী ইউনিয়ন দল’কে ১-০ গোলে হারিয়ে চুড়ান্ত ম্যাচে অংশ নেয় উদয়পুর ইউনিয়ন দল। এরপর ২য় ম্যাচে ২-১ গোলের ব্যবধানে কোদালিয়া ইউনিয়ন দল’কে হারিয়ে গাওলা ইউনিয়ন দল চুড়ান্ত ম্যাচে অংশ নেয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত চুড়ান্ত ম্যাচে উভয় দল কোন গোল করতে না পারায় ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। উক্ত ট্রাইবেকারে ৩-০ গোলের ব্যবধানে গাওলা ইউনিয়ন দল’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উদয়পুর ইউনিয়ন দল। এতে উদয়পুর ইউনিয়ন দলের ক্যাপ্টেন মানিক সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
চ্যাম্পিয়ন দল’কে একটি এফজেড এক্স ও রানার্স আপ দল’কে একটি এফজেড এস মটরসাইকেল পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি, সম্মানিত অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপির সহধর্মিণী শিক্ষানুরাগী রূপা চৌধুরী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন শেখ সারহান নাসের তন্ময় এমপি। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোঃ রিজাউল ইসলাম, পুলিশ সুপার কে