• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার আ. জলিলের স্মরণ সভা চিত্রাংকন প্রতিযোগিতা

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত শেখ আ. জলিল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক জেলা জাজ শেখ জালাল উদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের নির্বাহী পরিচালক রেজা সেলিম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার । বীর মুক্তিযোদ্ধা ঋষিকেশ, বীর মুক্তিযোদ্ধা কালিপদ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ, অধ্যক্ষ মজনুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আকবর আলী, সেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সভাপতি শেখ মো. আবু হানিফ, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক সংকর কুমার সিকদার, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রভাষক শেখ শাহনেওয়াজ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, নাজমুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক, মো. হাফিজুর রহমান প্রমুখ।

বক্তাগণ শেখ আ. জলিলের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে আ. জলিলের স্মরণে স্মরণিকা পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category