• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বাগেরহাটে আনসার ও ভিডিপি’র ঘর তৈরীতে নানা অনিয়ম ওদূর্নিতীর খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশের পর ২২ হাজার টাকা ফেরত দিল উপজেলা কর্মকর্তা

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে আনসার ও ভিডিপি সদস্যকে পাকা ঘর তৈরী করা নিয়ে নানা অনিয়ম ও দূর্নিতীর খবর বিভিন্ন গনম্ধ্যমে প্রকাশের পর মোড়েলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম ঘর বরাদ্দ ফিরোজ সরদারের স্ত্রীর কাছে ২২ হাজার টাকা ফেরত দিয়েছে ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার মুজিবুর রহমানের মাধ্যমে।এসময় তিনি আরো একহাজার ইট ৫০ ফুট বালু ও সিমেন্ট আনেন কাজ করার জন্য।

ফিরোজ সরদারের স্ত্রী সাহানাজ পারভিন বলেন, আপনারা আসার পর ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডার মুজিবর রহমান আমাকে ২২ হাজার টাকা দিয়েছে । আর ঘর তৈরীর জন্য আরো একহাজার ইট, বালু ওসিমেন্ট এনেছে ।

এবিষয় আনসার ভিডিপি ইউনিয়ন কমান্ডার মুজিবর রহমান কে বলেন, আনসার ও ভিডিপির মোড়েলগঞ্জ উপজেলা কর্মকর্তা শফিকুল ইসলাম স্যার ২২ হাজার টাকা আমাকে দিয়ে বলেছে ফিরোজের কাছ থেকে ২২ হাজার টাকা ধার নিয়েছিলাম আপনি এই টাকা দিয়ে আসেন। এসময় তিনি বাধাল বাজার থেকে বাথরুমের দরজা , ৫ ব্যাগ সিমেন্ট, বালু, পিরোজপুর ইট ভাটা থেকে এক হাজার ইট আনেন আমাকে সাথে নিয়ে। আমি এবিষয় আর কিছু জানিনা ।

এবিষয় মোড়েলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম শনিবার বেলা সাড়ে এগারোটায় মুঠোফোনে বলেন, টাকা ফেরত দেওয়ার বিষয় আমি কিছুই জানিনা, তবে ফিরোজের স্ত্রীর কাছ থেকে ইউনিয়ন কমান্ডার মুজিবর রহমান কিছু টাকা ধার নিয়েছিল সেই টাকা ফেরৎ দিয়েছে বলে শুনেছি। আমার এখানে কাজের কোন সমস্যা নেই । খুব দ্রুত ঘরের কাজ শেষ করবো ।

বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কমান্ডর মোঃ মাজহারুল আসলাম মুঠোফোনে বলেন, আমি ইতি মধ্যে অনিয়মের বিষয় উদ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। আমি নিজেই কাজের তদারকি করছি। তিনি আরো বলেন রোজার পরেই তার বিরুদ্বে ব্যাবস্থা নেয়া হবে। মোড়েলগঞ্জ উপজেলা কর্মকর্তা শফিকুল ইসলাম কে ইতি মধ্যেবদলী করা হয়েছে।

উল্লেখ্য আনসার ও ভিডিপির মহা পরিচালক এর নির্দেশে দেশের ৬৪ টি জেলায় ৩লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট পাকা টিনশেড ঘর তৈরৗ করে দেওয়ার নিদের্শনা দেন। বাগেরহাট জেলায় তার ই একটি ঘর পাওয়ার জন্য মোড়েলঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামের ফিরোজ সরদার নির্বাচিত হয়। এই ঘর নির্মানের দায়িত্ব পান মোড়েলগঞ্জ উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এই ঘর তৈরীতে ফিরোজের কাছথেকে টাকা নেওয়া, টাকা আত্মস্বাৎ সহ নান অভিযোগ উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category