• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে কৃতি খেলোয়াড়দের সম্মাননা

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
জাতীয় পর্য্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ন, রৌপ ও ব্রঞ্চপদক প্রাপ্ত বাগেরহাটের ২৬ ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃতি ক্রীড়াবিদদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন, বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান।
এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমাদ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকতা আসমা আক্তার,শওকত আলী বাবুসহ কৃতি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সম্মাননা শেষে জেলা প্রশাসক বলেন, যে ২৬ জন কে সম্মাননা প্রদান করা হয়েছে তারা জেলার এক একটি নক্ষত্র। বাংলাদেশ থেকে এশিয়ান গেমস এ অংশগ্রহনকারী একমাত্র পুরুষ ভারোত্তোলক নাইম বাগেরহাটের সন্তান। যা আমাদের গর্বের বিষয়। এসব খেলোয়াড়দের দিকে নজর দিতে হবে। তারা যাতে ঝড়ে না যায়, সে জন্য উদ্যোগ নিতে হবে।
ভারত্তোলনসহ ১১ টি ক্যাটাগরীতে র্স্বন পদক প্রাপ্তদের ৫ হাজার টাকা ও ক্রেস্ট এবং বিভিন্ন ক্যাটাগরিতে রৌপ পদক প্রাপ্ত ১১ খেলোয়াড়কে ৩ হাজার টাকা ও ক্রেস্ট এবং জাতীয় পর‌্যায়ে বিভিন্ন খেলায় ব্রঞ্চপদক প্রাপ্ত ৪জন খেলোয়াড়কে ২ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category