• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাগেরহাটে ধর্ষণ মামলার সাক্ষী নিহতের ঘটনায় আটক-১

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বাগেরহাটপ্রতিনিধি||
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় শামীম হাওলাদার (৩৬) নামের এক যুবক নিহত হয়ার ঘটনায় মোঃ সাইদুল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় বাগেরহাট সদর থানার বড়বাশবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ সাইদুল হাওলাদার বড় বাশবাড়িয়া এলাকার মৃত সোনাম উদ্দিন হাওলাদারের ছেলে। বুধবার দুপুরে নিহত শামীম হাওলাদার এর স্ত্রী হীরা বেগম (৩০) বাদি হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় বাগেরহাট সদর উপজেলার বড়বাশবাড়িয়া এলাকায় ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন শামীম। আহত শামিমকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

নিহত শামীম হাওলাদার ২৫ জুলাই বাগেরহাট মডেল থানায় হওয়া একটি দলবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষী ছিলেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান বলেন, শামীম হাওলাদার নিহতের ঘটনায় তার স্ত্রী হীরা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে বড়বাশবাড়িয়া এলাকা থেকে মোঃ সাইদুল হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category