মোঃ কামরুজ্জামান,বাগেরহাট বাগেরহাট প্রতিনিধি। ।
“শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫।
বাগেরহাট জেলা প্রশাসন, বাগেরহাট ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বরে বেলুন উড়িয়ে এ দিবসের সুভ সুচনা করেন জেলা প্রশাসক।পরে একটি র্যালী প্রশাসক কার্যালয়ে চত্ত্বর প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মমিনুর রহমান সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় শিশুদের তাদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে আজকের শিশুরাই আগামী দিনের সম্ভাবনা। তাই শিশুদের নিরাপদ পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
##