• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে মাছ উৎপাদনে অবদান রাখায় সম্মাননা পেলেন ৩ চাষী

দিনকাল বিডি ২৪ / ২১৯ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে মাছ চাষে অবদান রাখায় ৩ চাষীকে সম্মাননা দিয়েছেন মৎস্য অধিদপ্তর। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আয়োজিত অণুষ্ঠানে এসব চাষীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। সম্মাননা প্রাপ্তরা হলেন, রামপাল উপজেলার মল্লিকেরবের এলাকার মোঃ রেদওয়ান মারুফ, মোল্লাহাট উপজেলার কুলিয়া এলাকার আলমগীর শেখ ও মোংলা উপজেলার দক্ষিন কাইনমারী এলাকার সেখ মোঃ সেলিম। এদের মধ্যে মোঃ রেদওয়ান মারুফকে বাগদা উৎপাদন, আলমগীর শেখকে গলদা এবং সেখ মোঃ সেলিমকে তেলাপিয়া মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা দেওয়া হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, সদর উপজেলা পরিষদের ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজ উদ্দিন, সরদার শুকুর আহমেদ প্রমুখ।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মৎস্য চাষী, মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category