• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ আহত- ১৫, সাংবাদিকের ক্যামেরা ভাংচুর, পুলিশের গাড়িতে আগুন

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
সরকার পতনের ১দফা দাবিতে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে তিন সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার সকাল পৌনে এগারো টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের সামনের মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সরকার দলীয় কিছু লোক বাধা প্রদান করলে শুরু হয় সংঘর্ষ। এ সময় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাংচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে আবারো সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে।

বিক্ষোভ মিছিলের সময় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন কালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে ও ছবি তুলতে বাধা প্রদান করে। এতে ঢাকা পোস্টের বাগেরহাট প্রতিনিধি আবু তালেব ও প্রতিদিন বাংলাদেশের বাগেরহাট প্রতিনিধি সোহেলসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় তারা বাংলাটিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয় ও ভেঙে ফেলে।

এ দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা, ভাগা এলাকায় দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ব্যাপক ভাংচুর ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ সময় আন্দোলনকারীরা রামপাল থানার পুলিশের গাড়ি তে আগুন ধরিয়ে দেয়।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, পৌনে এগারোটার দিকে কিছু দুস্কৃতিকারী ডিসি অফিসের সামনে সমাবেত হয়। আমরা দ্রæত উপস্থিত হলে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে। এখনো পর্যন্ত কোন হতাহত ও আটকের সংবাদ পাননি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category