• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বা‌গেরহা‌টে স্বেচ্ছা‌সেবক দ‌লের লিফ‌লেট বিতরণ

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি : ।।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফকির নোবেল রায়হান হৃদয়ের উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়ে‌ছে। রোববার (২৯ ডি‌সেম্বর) বি‌কে‌লে বাগেরহাটের প্রাণকেন্দ্র সাধনার মোর ফলপটি মোড়, নাগেরবাজার, রাহাতের মোড়সহ গুরুত্ত্বপর্ণ স্থা‌নে ঘন্টাব‌্যাপী পথচারী, দোকানী ও স্থানীয়‌দের মা‌ঝে এই লিফ‌লেট বিতরণ করা হয়।
এ সময় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফকির নোবেল রায়াহান, কাড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা শেখ রিপন, শামীম হাওলাদার, ষাট গম্বুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আজিবর শেখ, মোহাম্মদ আরিফুজ্জামান, যাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মো: মুন্না, মনিরুল ইসলামসহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।
নেতৃবৃন্দ ব‌লেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়েও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেশে তার দোসররা সরকারের বিরুদ্ধে অপতৎপরতা অব্যাহত রেখেছে ‌। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করলেই দেশের উন্নত সম্মতি আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category