• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগেরহাটে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সহযোগিতার জন্য হার্ট ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) দুপুরে শহরের বিএমএ ভবনে মোড়ক উন্মোচনের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করেন বিশ্ব হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. জগৎ নারুলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, বাংলাদেশ এনজিওপাস্ট ইন্টারভেনশনের সভাপতি প্রফেসর ডা. এ,কে,এম ফজলুর রহমান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন, বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আহবায়ক প্রফেসর ডা. চৌধুরী হাফিজুল আহসান, যুগ্ন আহবায়ক ডা. মোঃ মোশাররফ হোসেন, সদস্য সচিব এ্যাড. মোঃ মশাহ আলম টুকু।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুন চন্দ্র মন্ডল, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. সালেহীন বাচ্চু, প্রফেসর ডা. শওকত আলী খান, ডা. মাহবুবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সনাকের সভাপতি রামকৃষ্ণ বসু, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দোকার আসিফ উদ্দিন রাখি প্রমুখ। বক্তারা বলেন, বাগেরহাটে প্রথমবারের মত চালু হওয়া এই ফাউন্ডেশনের হৃদরোগে আক্রান্তু রোগীদের উন্নয়নে কাজ করবে। এটা একটা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে। বাগেরহাটের সকল গুরুত্বপূর্ণ মানুষকে বাগেরহাট ফাউন্ডেশনের সাথে থাকার পরামর্শ দেন অতিথিগণ।

আয়োজকরা জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সম্প্রতি “বাগেরহাট হার্ট ফাউন্ডেশন” কে তালিকাভুক্ত করেছে। বাগেরহাটে হার্টের আধুনিক ও সুলভ চিকিৎসার জন্য হাসপাতাল তৈরী প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে। আশাকরি বাগেরহাটবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category