• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে ২৩ লক্ষ ২৭ হাজার বই বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই বিতরণ উৎসবে মুখরিত শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলমসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন নতুন বইয়ের মিষ্টি গন্ধে মুখরিত হয়ে উঠে

শিক্ষাঙ্গনগুলো। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে আনন্দিত। এদিন বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ ৩৫ হাজার ৩৬০টি বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকে ৭ লক্ষ ২৭ হাজার ৩৫৯টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৬ লক্ষ ৮ হাজার ১টি বই বিতরণ করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে ২১ লক্ষ ৫১ হাজার ৭৭৮ টি বইয়ের চাহিদা ছিল, সে অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা চাহিদার ৭৫ শতাংশ বই পেয়েছেন।

জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন জানান, ২০২৪ সালে বাগেরহাটের ৯ টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একযোগে বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও খুশি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category