বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা স্কাউটস ও জেলা রোভার এর কার্যনির্বাহী কমিটির সভা ও নবাগত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বাগেরহাট জেলা স্কাউটস ও জেলা রোভারের সভাপতি মোহাঃ খালিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালক ও আঞ্চলিক সম্পাদক আবুল খায়ের, সহকারী পরিচালক জামাল উদ্দিন, সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, বাগেরহাট জেলা রোভারের সহ- সভাপতি প্রফেসর শেখ বুলবুল কবীর, ভারপ্রাপ্ত কমিশনার রেবেকা সুলতানা, সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা স্কাউটস এর কমিশনার মোঃ আসাদুল কবীর, সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ জেলা স্কাউটস এবং জেলা রোভারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্কাউটস আন্দোলনকে আরো গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ স্কাউটস এর ঘোষিত প্রতিটি সদস্যকে দুইটি করে গাছের চারা রোপণ করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে মোট পঞ্চাশ লক্ষ গাছের চারা রোপনের কর্মসূচি অংশ হিসেবে বাগেরহাট জেলায় এক লক্ষ দশ হাজার গাছের চারা রোপন কর্মসূচি শতভাগ সফল ও সার্থক করার নির্দেশনা প্রদান করা হয়। এর সাথে ডেঙ্গু প্রতিরোধে প্রচার প্রচারণা ও সতর্ক করণ কর্মসূচিও গ্রহণ করা হয়। #