• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাঘায় গণহত্যা দিবস পালন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫-০৩-২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম। গীতা পাঠ করেন সহকারি শিক্ষক পরিমল চন্দ্র।
বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান। মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য দেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাঘা উপজেলা কমান্ডের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,শিক্ষক-শিক্ষার্থীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category