• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় ব্যাটারি চালিত অটোগাড়ির সাথে সিএনজির সংঘর্ষ আহত ৪জনকে রামেকে ভর্তি

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বাঘা (রাাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ি মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার চাঁদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩২),ইয়াকুব বিশ্বাসের ছেলে আনিজুল ইসলাম(৩৩), রফের আলী বিশ্বাসের ছেলে চাঁদ আলী (৬৫), কুষ্টিয়া ভেড়ামারা এলাকার সাবদার আলী মেয়ে শাহানাজ পারভীন। তাদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঈশ্বরর্দী-বানেশ্বর মহাসড়কের বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মোড় এলাকায় রুগী বহনকারি সিএনজির সাথে বিয়ের দাওয়াতে আসা ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
মোশারফ হোসেন বলেন, আমার পিতা চাঁদ আলী স্টোক করায় তাকে চিকিৎসা জন্য কুষ্টিয়া থেকে সিএনজিতে রাজশাহীতে যাচ্ছিলাম। পথিমধ্যে ব্যাটারি চালিত অটোগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার গাড়ীতে থাকা ৪জন আহত হন। তাদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ব্যাটারি চালিত অটোগাড়িতে ছয়জন রাজশাহী শহর থেকে বাঘায় বিয়ের দাওয়াত খেতে আসছিলেন। গাড়ীর গতি বেশি থাকায় সিএনজি- ব্যাটারি চালিত অটোগাড়ির মুখোমুখির সংঘর্ষ হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category