বাঘা(রাজশাহী) প্রতিনিধি,
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ খাবার বিতরণ করেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া ত্রাণের ২৫০টি প্যাকেটের মধ্যে চকরাজাপুর ইউনিয়নে ২০০টি এবং গড়গড়ি ইউনিয়নে ৫০টি প্যাকেট বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটের ওজন ছিল ১৪ দশমিক ৪ কেজি। প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া সহ ৮ রকমের শুকনো খাবার ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুলা খামারূ। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম শামীম সরকারের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, বিএনপি নেতা মুখলেছুর রহমান মুকুল,চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এসময় বলেন, সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িক হলেও কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।