• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯-০১-২৫) উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ হল রুমে উদ্বোধনীর মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে- নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন, অতিথি প্রশিক্ষক, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার, প্রশিক্ষিকা মাহফুজা খানমসহ পাকুড়িয়া ইউনিয়নের দলনেতা নাঈম হোসেন ও দলনেত্রী শাকিলা খাতুন। অনুষ্ঠিত প্রশিক্ষণে পাকুড়িয়া ইউনিয়নের ২৯ জন পুরুষ ও ২৯ জন নারী অংশগ্রহণ করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category