• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬-১১-২০২৪) ৩টি বিষয়ে (বাংলা,ইংরেজী ও অংক ) সকাল ১০টা থেকে ৩ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলার, বাঘা-আড়ানি দুটি কেন্দ্রে নার্সারি থেকে ৫ম শ্রেণীর মোট ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে আড়ানি কেন্দ্রে ৬টি স্কুলের ১৭৩জন, বাঘা কেন্দ্রে ৯ টি স্কুলের ৩৩৭ জন।
কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীদের মা- বাবা। ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী সমিতির প্রতিনিধি কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মা জায়েদা বেগম জানান,পরীক্ষার পরিবেশ দেখে তিনি খুশি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category