• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় চেক, ল্যাপটপ ও সেলাই মেশিন প্রদান

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক, ল্যাপটপ ও সেলাই মেশিন প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের বাড়ি থেকে অনুদানের এই সকল সামগ্রী হিসাবে প্রদান করেন।
জানা গেছে,মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ জনকে ৫০ হাজার টাকা করে চেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ২০ জনকে সেলাই মেশিন এবং ৭ জন মেধাবী ছাত্রকে ল্যাপটপ প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, ওসি সাজ্জাদ হোসেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম প্রমুখ। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category