• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় বারো লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আলাইপুর মন্ডলপাড়া এলাকার নবাব আলী (৪৫) নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে আমাদানি নিষিদ্ধ বারো লক্ষ টাকা মূল্যের ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবাব আলী খলিল মন্ডলের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার (২৯-১০-২০২২) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৮ অক্টোবর) নবাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির শয়ন কক্ষের ঘাটের নিচে থেকে দুটি বস্তায় রাখা ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয় । এসময় নগদ ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রতি বোতল ফেনসিডিলের দাম ধরা হয়েছে ৩ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ হোসেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category