• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল সর্বোচ্চ বৃত্তি অনুষ্ঠানে এমপি চাঁদ

দিনকাল বিডি ২৪ / ৬০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
oplus_0

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বোধের জায়গা থেকে হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি বলেন,শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”মাদক, বাল্যবিবাহ বিষয়ে আপোষ না করার আহ্বান জানিয়ে এমপি চাঁদ বলেন, বাড়িতে পাঠদানের বিষয়েও অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। তিনি বলেন, আমি একজন কৃষকের ছেলে। কৃষি নির্ভর বাঘা -চারঘাট উপজেলায় উন্নয়নের জন্য কৃষকরা অগ্ৰাধিকার পাবে। শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে করে এমপি চাঁদ বলেন, বিএনপি নির্বাচনকালিন ওয়াদা বাস্তবায়নে বদ্ধ পরিকর।
২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৬৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির এক হাজার করে টাকা প্রদান করা হয়। শুরুতেই তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন অতিথিরা।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে চারঘাটের হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে।
সভাপতির বক্তব্যেকালে বাঘা উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা জান্নাতুল ফেরদৌস বলেন,সূষ্ঠ সুন্দর সমাজ গঠন করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যারা বৃত্তি পেয়েছে তারা আমাদের আগামীদিনের উত্তরসুরী। তাদের সাফল্যে, শিক্ষক অভিভাবকদের বেশি অবদান রয়েছে। অভিভাবকদের বলেন, নিজেকে বাস্তবে তৈরি করে শিক্ষার্থীদের উপদেশ দিবেন । তবেই উপদেশ তাদের কাজে আসবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মাহাফুজ রহমান ,আগামী জীবনের সময়গুলো কাজে লাগিয়ে আজকের বৃত্তির মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ। তিনি বলেন, উপজেলার ৭৪ টি সরকারি বিদ্যালয়ের মধ্যে ৪৫ টি বিদ্যালয়ের ১৫৫ জন ও ৪২ টি কেজি স্কুলের মধ্যে ২টি স্কুলের ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সর্বোচ্চ বৃত্তি পেয়েছে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক তাসমিরি লাবনীর উপস্থাপনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি)সেরাজুল হক,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক ।

এছাড়াও উপস্থিত ছিলেন , স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, শিক্ষক এমদাদুল হক, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, হেলাল উদ্দিন রিয়াল, আমজাদ খান, আব্দুল কাদের, মহিলা নেত্রী শাপলা খাতুন,শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category