• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘ আতংকে বন বিভাগ ও এলাকাবাসীর রাত পাহারা পাহাড়া

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

সুন্দরবনে বাঘের আক্রমনে জেলে আহতের ঘটনার দুই দিন পরে আবারও লোকালয়ে বাঘের গর্জন শোনা গেছে। রবিবার (২৯ জানুয়ারি) রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের বাসিন্দারা এই বাঘের গর্জন শুনতে পান। ধারণা করা হচ্ছে সুন্দরবন পূর্ববন বিভাগের চাঁদপাই রেঞ্জের সুধীরের সিলা ও মিস্ত্রির সিলা এলাকায় এই বাঘ ডাকাডাকি করেছে।

এদিকে বাঘের গর্জনের খবর পেয়ে রাতভর বন বিভাগ ও স্থানীয়রা এলাকায় মাইকিং ও সংঘবদ্ধ হয়ে পাহাড়া দিয়েছেন।

সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা রাতভর পাহাড়া দিয়েছি। এলাকায় মাইকিং করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাঘটি লোকালয়ের পাশাপাশি রয়েছে ।

মোহাম্মদ শাহজাহান আরও বলেন, সুন্দরবন ও পশ্চিম আমুরবুনিয়া গ্রামের মাঝে র ভোলা নদী অনেক ছোট। নদীটির নাব্যতা হারিয়েছে শুকিয়ে গেছে, যার কারণে যেকোন সময় বাঘ আসতে পারে। এই কারণে এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। বনবিভাগ খুব সতর্ক অবস্থায় আছে। আশাকরি কোন সমস্যা হবে না।

এর আগে গেল শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে একই এলাকায় মাছ ধরার সময় অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণের শিকার হন। স্থানীয়দের ডাক চিৎকারে বাঘটি অনুকুল গাইনকে ছেড়ে চলে যায়। বর্তমানে অনুকুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category