এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য দিদারুল আলম মিয়াজি সপ্তাহন্তর মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর শেষে ২৫ জুন (বুধবার) নিজ এলাকায় ফিরে আসলে বিকাল ৪ টায় বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় অন্যান্য নের্তৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- তার সফর সঙ্গী বিএনপি নেতা মেজবাহ উল হক মানিক, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা সেচ্ছাসেবক দল নেতা আবু জুবায়ের চৌধুরী শিবলী, মোঃ কামাল হোসেন, যুবদল নেতা নুরুল আবছার মিয়াজি, ইফতেখার মাহমুদ জিপসন, মাঈন উদ্দিন, মোঃ সোলেমান, ছাত্রদল নেতা মোহন দে, শরিফুল ইসলাম বাদশা ও মিজানুর রহমান প্রমুখ।
মাত্র অল্প ক’দিনের সফর শেষে এলাকায় ফিরে আসায় দলীয় সাধারণ নেতা কর্মীদের ভালোবাসা পূর্ন এমন বিরল সংবর্ধনায় অভিভূত হয়ে বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।