• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী অন্য দলের একক প্রার্থী নওগাঁ-২ আসন

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের একটি স্বচ্ছ ও অংশ গ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রার্থীদের তাদের সকল যোগ্যতা নিয়েই ভোটারদের সামনে দাঁড়াতে হবে। আগের মতো শুধু দলীয় মার্কা দিয়ে পার পাওয়া যাবে না।

ভোটাররা এখন অনেক বেশি সচেতন। তারা নিজেদের ভালো-মন্দ নিজেরাই বুঝতে শিখেছে।ইতোমধ্যে তারা নিজেদের মধ্যে আগামীতে কোন ধরণের প্রার্থীকে নির্বাচিত করবে তার একটি প্রতিচ্ছবি নিজেদের মধ্যে দাঁড় করিয়েছে।ভোটাররা এবার দেখতে চায় প্রার্থীর ব্যক্তিগত বংশ পরিচয়,জনগণের মাঝে প্রার্থীর গ্রহণযোগ্যতা,প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা, জনগণের জন্য প্রার্থীর নির্বাচনী ইশতেহার,প্রার্থীর আর্থিক স্বচ্ছতা ইত্যাদি।

বরেন্দ্রভূমি জনপদ খ্যাত ভারতীয় সীমান্তঘেষা ৪৭ নওগাঁ-২ আসনটি পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত।জেলার গুরুত্বপূর্ণ এই আসন নিয়ে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কারা হচ্ছেন,তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।

এই আসনটিতে ২টি উপজেলা,২টি পৌরসভা, ১৭টি ইউনিয়ন ও ১৭১টি ওয়ার্ডে মোট ভোটার প্রায় ৩ লাখ ৫৬ হাজার ১৩৭ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫ শত ৭৪ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫ শত ২ জন। তৃতীয় লিঙ্গের রয়েছে ১ জন।

নওগাঁ-২ আসনটি একটি ঐতিহ্যবাহী আসন। বিগত সময়ে এই আসনটিতে বিএনপি,আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পর্যায়ক্রমে শাসন করেছে।
বিএনপি হতে নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মো.সামসুজ্জোহা খান,
আওয়ামী লীগ হতে নির্বাচিত হয়েছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো.শহীদুজ্জামান সরকার এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন মো.হুমায়ুন কবির চৌধুরী।

আসনটিতে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান একতরফা রাজত্ব করলেও বর্তমানে তার সিংহাসনে বেশ কিছু ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে ভাগ বসিয়েছে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মো.খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
এছাড়াও রয়েছে বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে.জি.এম.এস মুসাব্বির শাফি,ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক চপল চৌধুরী, ধামুইরহাট উপজেলা বিএনপির নেতা ও আগ্রাদ্বিগুন ইউনিয়ন চেয়ারম্যান মো.ইসমাইল হোসেন মোস্তাক,রুয়েট ছাত্রদলের সাবেক নেতা প্রকৌশলী কামরুজ্জামান মিলন।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মো.খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রজীবন থেকেই আমি বিএনপি পরিবারের সাথে জড়িত। সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার আমলে জীবনের পরোয়া না করে রাজপথে লড়াই সংগ্রাম করেছি।তৃণমূলের নেতাকর্মীদের আগলিয়ে রেখেছি।তাছাড়া এই নতুন বাংলাদেশ চায় তরুণ নেতৃত্ব।সার্বিক দিক বিবেচনা করে আমি শতভাগ আশাবাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দেবে।তিনি আরও বলেন,যেহেতু আমাদের এই এলাকাটি মূলত কৃষি নির্ভর এলাকা। আমি নির্বাচিত হলে কৃষিকে উন্নয়ন করে আন্তর্জাতিক মানের কারখানা তৈরি করে দেবো।শিক্ষার মান হবে আন্তর্জাতিক। যাতে আমার এলাকার বেকাররা কর্মসংস্থান খুঁজে পায়।তাছাড়া মাদক, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত এলাকা তৈরি করবো।

সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান বলেন,বিএনপি একটি বড় রাজনৈতিক দল।এ দলে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করবে এটা স্বাভাবিক। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে কাজ করে যাব।দল এবার আমাকে মনোনয়ন দেবে বলে শতভাগ আশাবাদী।

বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে.জি.এম.এস মুসাবি্বর শাফি বলেন,আমি আমার ছাত্র জীবন থেকে লড়াই সংগ্রাম করে দলের দুঃসময়ে সকল নেতাকর্মীদের পাশে থেকেছি।আশা রাখি এবার দল আমাকেই দলীয় মনোনয়ন দেবে। আমি এলাকার আপামর সাধারণ মানুষের সাথে নিয়মিত গণসংযোগ করে আসছি।

ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী হিসেবে নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো.এনামুল হক এর নাম ঘোষণা করেছে।নওগাঁ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো.এনামুল হক বলেন,ধামুইরহাট উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী মরহুম মঈন উদ্দিন পরপর ২ বার নির্বাচিত হন।এ থেকে প্রমাণ হয় অতীত থেকেই এই আসনে জামায়াতে ইসলামী জনসংখ্যার দিক দিয়ে অনেক শক্তিশালী।আমরা শতভাগ আশাবাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে।

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে এই আসনটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা মোস্তাফিজ রশিদী’র নাম ঘোষণার পর পর দেখা গেছে বিভিন্ন প্রচার প্রচারণায়।তিনি বলেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ।তার দেখানো পথ খেলাফত প্রতিষ্ঠা ছাড়া সত্যিকারের দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ক্ষমতার বদল দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে পেলাম না।২৪ গণঅভ্যুত্থানের পর এই উর্বর বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় অনাচারের ময়লা আবর্জনা সাফ করে ন্যায় ও ইনসাফের সুরভিত শোভনীয় এবং ঈর্ষনীয় সমাজ গঠনে জনতার ভোট বিপ্লবে আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রভাষক মো.দেলোয়ার হোসেন এর নাম ঘোষনা করেছে।তিনাকে বিভিন্ন প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে।তিনি বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে তিনি বলেন,বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে আমাদের সকলের অভিভাবক চরমোনাই পীর সাহেব চেষ্টা করছেন।সে জন্য আমার বিশ্বাস আমার এলাকার মানুষ ইসলামের পক্ষে ভোট দিবেন।আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো।
অন্য দিকে এন.সি.পি মাঠে না দেখা গেলেও যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নাদিব জুই আল সাফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category