এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা-দল নিবেদিত প্রাণ যোদ্ধা এফ কবির উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের প্রাচীনতম: শিক্ষা প্রতিষ্ঠান ওচমানপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মীরসরাই উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী (প্রায়) দের প্রিয় ও আস্থাভাজন ব্যাক্তিত্ব এফ কবির কে আন্তরিক শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।
সকলেই আশা পোষন করে বলেছেন- বিগত সময়ে আওয়ামী দোসরদের কবল থেকে মুক্ত হওয়া উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিনি তার শ্রম ও মেধা দিয়ে এর উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে যাবেন।