• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বিএনপি নেতাকর্মীদের জনগণের সাথে কাজ করতে হবে পোরশায় এমপি মোস্তাফিজুর রহমান

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Oplus_131072

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

বিএনপি নেতাকর্মীদের জনগণের সাথে একযোগে
কাজ করতে হবে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ যেন না হয়। ত্যাগী নেতাকর্মীদের
মুল্যায়ন করা হবে। শহীদ জিয়ার রেখে যাওয়া সংগঠন নিয়ে আমরা রাজনীতি করছি।
শহীদ জিয়ার মতই আমাদের কাজ করতে হবে। আগামী স্থানীয় নির্বাচন গুলিতে
একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক
কাজ করতে হবে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন। বুধবার সন্ধায় উপজেলা
পরিষদ মিলনায়তনে নওগাঁর পোরশা উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের
আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে কথাগুলি বলেন
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন,
আওয়ামীলীগ বিএনপির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র করেছে। এখন করছেন। বর্তমান
সময়ে জামায়াতও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং নেতাকর্মীদের সজাগ
থাকতে হবে এবং একযোগে কাজ করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি
ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ধসঢ়; চৌধুরী। প্রধান
বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম। সভাপতিত্ব করেন
ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ধসঢ়;। উপজেলা বিএনপির প্রচার
সম্পাদক রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা আব্দুল জব্বার, আব্দুর রাকিব, আবুল
কালাম আজাদ, ছাত্রদল নেতা হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবউল হোসেন বাবু সহ বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো.
মোস্তাফিজুর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৫০ হাজার টাকা
বিতরণ, ইউএনও রাকিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে
মতবিনিময় এবং বৃষ্টি ও উজানের ঢলে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেন। এসময়
তিনি ১৬বিজিবি নিতপুর বিওপি সদস্যদের সাথে সীমান্তে সতর্কতার সাথে
কাজ করার জন্য বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category