• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি

বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

দিনকাল বিডি ২৪ / ৬১ Time View
প্রকাশঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ
(বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে মোঃ
জাহাঙ্গীর আলম খানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ
প্রদান করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক
নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো
হয়। এতে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন,
২০১৮-এর ধারা ১৪(২) অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে
এক বছরের জন্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে
দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের
আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি,
আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে
বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া নিয়োগের
অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
মোঃ জাহাঙ্গীর আলম খানকে নির্বাহী পরিচালক হিসেবে
নিয়োগের খবরে বিএমডিএর প্রকৌশলী, কর্মকর্তা-
কর্মচারীসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি
হয়েছে। তাঁদের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক
অভিজ্ঞতা এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সেচ,
পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং টেকসই অবকাঠামো
উন্নয়নে বিএমডিএ আরও গতিশীল ভূমিকা পালন করবে।
বিএমডিএ পরিবারের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং
সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালক মোঃ
জাহাঙ্গীর আলম খানকে আন্তরিক শুভেচ্ছা, সু-স্বাগতম ও অভিনন্দন
জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্বে প্রতিষ্ঠানটি
নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে
আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন
সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের কৃষি, সেচ
ও ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবস্থাপনায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ

সরকারি প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে আসছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category