বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, বাগেরহাটের সভাপতি ডা. অরুণ কুমার মন্ডল, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সন্ধ্যানী জাতীয় চক্ষু দান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ডা. মোশাররফ হোসেনসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
এদিন শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্দোগে বিনামূল্যে ৫শতাধিক রোগীকে চোখসহ শরীরের নানা সমস্যায় চিকিৎসা সেবা দেওয়া হয়। বিনামূল্যে চশমা, ঔষধ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে খুশি রোগী ও স্বজনরা।
সন্ধ্যানী জাতীয় চক্ষু দান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ডা. মোশাররফ হোসেন বলেন, সন্ধ্যানী জাতীয় চক্ষু দান সমিতির পক্ষ থেকে ২৫০ জন চোখের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া এসব রোগীদের ঔষধ, চশমা ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। অন্যান্য রোগীদেরকেও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।