• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বিনা নোটিশে কারখানা বন্ধ: বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শ্রীপুর,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার এলকায় যমুনা গ্রুপের দাদা ইন্জিনিয়ারিং লিমিটেড নমক একটি কারখানা বেতন বোনাস না দিয়ে বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শ্রমিকরা।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবরোধ করে রাখে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে তাদের বেতন ও বোনাস দেওয়ার কথা থাকলেও, হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়। কোনো ধরনের নোটিশ ছাড়াই এমন সিদ্ধান্তে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

শ্রীপুর মডেল থানা, মাওনা হাইওয়ে থানা এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানান বেতন দিয়ে দেওয়া হয়েছে , এবং বোনাস আগামী মাসে দেওয়ার আশ্বস্ত করেছেন।
###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category