গাজীপুর প্রতিনিধি।
জনসাধারণেরা মনে করেন আগামী নির্বাচনে বিল্লাল হোসেন বেপারীর বিকল্প আর কেউ নেই। এ প্রতিবেদনের জন্য কথা হয় সাধারণ মানুষের সাথে।
২৫ বছরের জঞ্জাল দূর করে সুবিধা বঞ্চিত পৌর নাগরিকদের পরামর্শে গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে একটা উন্নত সেবা প্রতিষ্ঠানে রূপ দিতে চান বিল্লাল হোসেন বেপারী। এজন্য যা যা করা দরকার তিনি তা-ই করবে।
জনপ্রতিনিধি হয়ে জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করা শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর বহুদিনের স্বপ্ন বলে জানা গেছে।
সাধারণ মানুষের সাথে আলাপকালে তারা জানান, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় শ্রীপুর পৌরসভা। ২৫ বছর পার করেছে আমাদের এ পৌরসভা।
শুরু এখনো পর্যন্ত জনগণের কোন উন্নয়ন হয়নি শ্রীপুর পৌর এলাকায়। একই ব্যক্তি এ পৌরসভায় মেয়র থেকেও কোনো কাজ করেননি।
কোনো নাগরিক জটিল সমস্যা নিয়ে পৌর মেয়রের কাছ থেকে সমাধান পেয়েছেন এমন উদাহরণ পাওয়া যাবে না।
অর্থাৎ এতোদিন ধরে পৌরসভার নাগরিকরা নানাদিক দিয়ে বঞ্চিত ছিলেন। এ বঞ্চনার হাত থেকে রক্ষা করতে চান বিল্লাল হোসেন বেপারী।
দীর্ঘদিন অন্ধকারে থাকা পৌরসভাকে আলোকিত করতে চান তিনি। নাগরিক সুবিধা সম্পন্ন উন্নত-আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করাই
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর একমাত্র লক্ষ্য হবে।
সাধারণ মানুষ বলছে,বিল্লাল হোসেন বেপারী মেয়র হলে পাল্টে যাবে শ্রীপুর পৌরসভার চিত্র।