• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিশ্ব শিক্ষক দিবসে পোরশায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৪ Time View
প্রকাশঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পোরশ(নওগাঁ)প্রতিনিধি: “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ গ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন ইউএনও মো: আরিফ আদনান। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো: আরিফ আদনান। এতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কনক রায়, নিতপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল করিম, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম এবং সুহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। সহকারি শিক্ষক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এতে প্রধান শিক্ষক আকবর আলী, মোশারফ হোসেন, আসফাকুল আসেকিন, আব্দুর রইচ উদ্দিন, সহকারি শিক্ষক মতিউর রহমান, সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category