এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম কতৃর্ক বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, দেশ মাতা বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল২৭ মার্চ (২৬ রমজান বৃহস্পতিবার) ঢাকার নয়াপল্টনস্থ ‘শাংগ্রীলা ইনন হোটেল’ এ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর সম্মানিত ভাইস-চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান।
ফোরামের আহবায়ক জনাব মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব এডভোকেট মুজাহিদুল ইসলামের উপস্থানায় এ সময় অন্যান্যের মাঝে ফোরামের প্রধান উপদেষ্টা জনাব আ ক ম জান্নাতুল করিম খোকন, ফোরামের সাবেক সদস্য সচিব ইন্জিনিয়ার ফখরুল আলম, আহবায়ক মোঃ আয়ুব খান, যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন রাহেল, যুগ্ম আহবায়ক জি এম কামরুল আলম, সম্মানিত সদস্য অধ্যাপিকা শামীমা ইয়াসমিন মিথিলা, ঢাকা সাংবাদিক ইউনিয়ের সদস্য সাংবাদিক কাজী ফখরুল ইসলাম, এডভোকেট সরোয়ার নিজামী
প্রমুখ বক্তব্য রাখেন
অনুষ্ঠানে ফোরাম’র কয়েক জন নেতা-কর্মী বক্তব্য রাখেন।
ফোরামের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, গাজীপুর জোনের সম্বনয়ক ইকরামুল হক সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান রুবেল সহ অনেক নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।