এম, এ কাশেম, ব্যুরো প্রধান’দিনকাল বিডি ২৪ ডট কম’ চট্টগ্রাম : ব্রাক ব্যাংক কোম্পানির আওতাধীন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহতাব উদ্দিন কর্তৃক ট্রান্সজেন্ডার বিষয়ক বক্তব্য কে ঘিরে তাকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করায় উক্ত প্রতিষ্ঠানের সব কিছু বর্জন সহ নানাবিধ: কর্মসূচি নিয়ে সারাদেশ ব্যাপী তুমুল হৈচৈ শুরু হওয়ার প্রাক্কালে দেশের লাইফলাইন খ্যাত বন্দরনগরী চট্টগ্রামে উক্ত প্রতিষ্ঠানের কি অবস্থা তা নিয়ে কথা বলে জানার চেষ্টা স্বরূপ উত্তর চট্টগ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া ব্রাক ব্যাংকের বিভিন্ন শাখায় যোগাযোগের চেষ্টা করা হয়।
তার নীরীখে মীরসরাই উপজেলার সদরে অবস্থিত ও বারিইয়ারহাট পৌরসভায় অবস্থিত ব্রাক ব্যাংকের দু’টি আউটলেট এর মাষ্টার এজেন্ট মোঃ আশরাফ উদ্দিন’র মুখোমুখি হলে তিনি জানান, ব্রাক ব্যাংকের ওপর আপাতত: কোনো প্রভাব পড়ছে বলে আমার জানার বাইরে।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্রাক ব্যাংকের গ্রাহক কমে যাওয়া বা গ্রাহকদের টাকা তুলে নেয়া তো দুরের কথা বরং আগের থেকে গ্রাহক সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। তার মালিকানাধীন দু’টি আউটলেট শাখায় গ্রাহকদের তেমন কোনো অভিযোগ- অনুযোগ’র কোনো কিছুর-ই তথ্য তার কাছে নেই উল্লেখ করে মীরসরাই সদর ও বারইয়ারহাট ব্রাক ব্যাংক আউটলেট এর মাষ্টার এজেন্ট মোঃ আশরাফ উদ্দিন বলেন, আমাদের আন্তরিকতাপূর্ণ সেবায প্রদানে গ্রাহকরা সন্তুষ্ট। আর এ কারণে গ্রাহক সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বৈ কমছে না।
আরেক প্রশ্নের উত্তরে আশরাফ উদ্দিন বলেন, ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক মাহতাব উদ্দিন ইস্যুতে ব্রাক ব্যাংকের কার্যক্রম নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।ওই সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক মাহতাব উদ্দিন ইস্যুতে যে বা যারা অহেতুক বিভ্রান্তি চালানোর চেষ্টা করে যাচ্ছে তারা কেবলই নিজেদের স্বার্থে ব্রাক ব্যাংকের কার্যক্রম নিয়ে নানাবিধ: বক্তব্য-বিবৃতি সহ সারাদেশ ব্যাপী তুমুল হৈ চৈ শুরু করে দিয়েছে!
উত্তর চট্টগ্রামের মীরসরাই সদর ও বারইয়ারহাট ব্রাক ব্যাংক আউটলেট এর মাষ্টার এজেন্ট মোঃ আশরাফ উদ্দিন ব্রাক ব্যাংকের গ্রাহক-শুভানুধ্যায়ি সহ সকল কে ধৈর্য ধারণ করে ব্রাক ব্যাংকের কার্যক্রমের ওপর আস্থা রাখার আহবান জানান।