• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

দিনকাল বিডি ২৪ / ১২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএপিপিও মো. আমজাদ হোসেন এবং স্থানীয় ব্র্যাক সিড ডিলার মো. নূরুল ইসলাম।
ভবানীগঞ্জে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক সিডের উচ্চফলনশীল বিভিন্ন জাতের ভিডিও প্রদর্শন করেন। তিনি ভবানীগঞ্জ ও তাহেরপুর এলাকার কৃষকদের জন্য বীজ আলুর আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ-বালাই ব্যবস্থাপনা এবং ফসল সংগ্রহ পরবর্তী (পোস্ট-হারভেস্টিং) কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ করে ব্র্যাক উদ্ভাবিত জনপ্রিয় আলুর জাত ডায়ামন্ট, এস্ট্রারিক্স ও লালপাকড়ি নিয়ে কৃষকদের মাঝে কারিগরি ধারণা প্রদান করা হয়। এছাড়া আধুনিক কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার ও এর প্রয়োজনীয়তা নিয়ে আদর্শ কৃষক ও রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, ব্র্যাক সিড দেশব্যাপী এই ধরণের প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪২ হাজার আদর্শ কৃষককে উন্নত চাষাবাদ পদ্ধতির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সঠিক বীজ নির্বাচন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষির আধুনিকায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মান্দা টেরিটোরির সিনিয়র টেরিটোরি অফিসার মো. সবুজ উদ্দীন ও ব্র্যান্ড প্রমোটার মো. শাকিল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালায় স্থানীয় বিপুল সংখ্যক কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category