• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় পারভীন আক্তার নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

আবু ইউসুফ, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর বাড়ীর পার্শ্বে এক পুকুর থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায়। সোমবার সকালে বাড়ীর পার্শ্বে একটি পুকুরে নিখোঁজ কলেজ ছাত্রী পারভীন আক্তারের ১৯ লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত পারভিন আক্তার এলাকার মৃত আহাম্মদ আলীর কন্যা ও সে বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন আমরা খবর সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category