আবু ইউসুফ মন্ডল ভালুকা উপজেলা প্রতিনিধি
ভালুকা উপজেলার শহীদ স্মৃতি বি এম কলেজের ২০২২ ( এইচ এস সি ) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ অক্টোবর সকাল ১১ টায় কলেজের হল রুমে অত্র কলেজের প্রভাষক, শামছুল হুদা শামীম এর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল হক পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যপোলো ইনিস্টিটিউট অফ কম্পিউটার এর প্রভাষক, রবিউল আলম খান, শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাবা ফারজানা আফরোজ।
এ সময় বক্তব্য রাখেন অত্র কলেজের প্রভাষক, মোঃ ফরহাদ, মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ শামছুন্নাহার রানী, কাজিন ফাতেমা পিংকি।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ১ম বর্ষের শিক্ষার্থীরা একাদশ ও ২০২২ এইচ এসসি পরীক্ষার্থী ছাত্র,ছাত্রীরা।