• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ভুল চিকিৎসায় শিশু মাইশাকে হত্যাকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
হাতের আঙ্গুল সার্জারির নামে কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার পেটে অস্ত্রপাচার করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সমানে এ মানববন্ধন অনুষ্ঠত হয়।
এতে মাইশার বাবা মোজাফ্ফর হোসেন ও মা বেলি বেগমসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবী জানান।

কুড়িগ্রাম সদরের ভেলাকোপা ব্যাপারীপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছয় বছরের মেয়ে মাইশার ডান হাতের আঙুল সার্জারি করতে ঢাকায় যান। ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক ডা. মো. আহসান হাবীব গত ৩০ নভেম্বর সকালে মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে হাতের সার্জারী করান। এর দেড় ঘন্টা পর তাকে আইসিইউ সাপোর্ট দেয়ার কথা বলে পাশের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে নেয়ার পর জানানো হয় মাইশার মৃত্যুর মৃত্যু হয়েছে।

কোনকিছু বুঝে উঠার আগেই ডা. আহসান হাবিব ও ক্লিনিকের লোকজন এ্যাম্বুলেন্স ডেকে জোর করে লাশ বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বাড়িতে লাশের গোসল করানোর সময় দেখা যায় শিশুটির তলপেট অপারেশ করা। সেখানে ২০টি সেলাই দেয়া হয়েছে। রাতে সদর থানা পুলিশকে জানিয়ে শিশুটিকে বাড়ির আঙিনায় দাফন করে স্বজনরা।

গত ৪ ডিসেম্বর (রোববার) সংশ্লিষ্ট আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। ৫ ডিসেম্বর সকালে মাইশার বাবা মোজাফ্ফর হোসেন ঢাকার রুপনগর থানায় অভিযোগ করলে ডা. আহসান হাবীবসহ, তার অপারেশন করা ডা. শরিফুল ইসলাম, এ্যানেস্থেশিয়াকারী ডা. রনিসহ আলম মেমোরিয়ালের অজ্ঞাত মালিককে আসামী করে মামলা নেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category