• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভুয়া র‍্যাব পরিচয়ে অর্থ আত্মসাতের মামলায় রবিউল গ্রেফতার

দিনকাল বিডি / ৬৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয়ে এক গুড় ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। বুধবার (১২ অক্টোবর) দুপুরে বাঘা উপজেলার তেথুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চারঘাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুল আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর কথিত অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকার পরিচয়ধারি কতিপয় সাংবাদিক নিজেদের আইন প্রয়োগকারী সংস্থার র‌্যাব সদস্য’র পরিচয় দিয়ে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের গুড় ব্যবসায়ী ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়।

সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলার হুমকি দেয়। এতে গুড় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে মামলা ও আটকের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। পরে প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে দুই লাখ টাকা চাঁদা দেন গুড় ব্যবসায়ী। এই টাকা নিয়ে তারা চম্পট দেয়। পরে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন জানতে পারেন তারা ক্হেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নন।

তারা ভূয়া র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে। এরপর ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর রাতে স্থানীয় সাংবাদিক তারিক হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। তারিক হোসেনের তথ্যমতে বুধবার দুপুরে রবিউল ইসলামকে র‌্যাব-৫ এর সদস্যরা তেথুলিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। রবিউল ইসলাম বাঘা উপজেলার তেথুলিয়া মাঝপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিউলের বিরুদ্ধে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট কল্যাণী শিশু সদন ও এতিম খানায় চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। এর আগেও বাঘা থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় কারাগারে ছিলেন রবিউল ইসলাম । ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category