• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা ড. সামিউল হক ফারুকীর পথসভা

দিনকাল বিডি / ২৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন
:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী।

শুক্রবার ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে বলেন, দেশে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সৎ, আদর্শবান ও ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।

পথসভায় ড. ফারুকী জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মোছাসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category