• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভোটের বার্তা পৌঁছাতে রাজশাহীর পথে পথে গানের ট্রাক

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও
গণভোট সম্পর্কে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ
হিসেবে রাজশাহীতে জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে
সংগীতানুষ্ঠান আয়োজন করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী পিআইডির উপপ্রধান
তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান ফিতা কেটে কার্যক্রমের
উদ্বোধন করেন এবং পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সংগীতানুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী
স্বাগত বক্তব্য রাখেন। এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক
নাফেয়ালা নাসরিন, পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো.
আতিকুর রহমান শাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত
ছিলেন।
বিশেষজ্ঞরা মনে করেন, ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান
ভোটারকে সরাসরি দৃষ্টি আকর্ষণ ও সচেতনতা সৃষ্টিতে এক নতুন
মাত্রা যোগ করবে। বক্তারা বলেন, অনুষ্ঠান চলাকালীন শিল্পীরা গান এবং
স্লোগানের মাধ্যমে মানুষকে সংসদ নির্বাচন ও গণভোটে
অংশগ্রহণে উৎসাহিত করবেন এবং পাশাপাশি নির্বাচন কমিশন
ঘোষিত নির্বাচনী আচরণ বিধিও প্রচার করবে।
দিনব্যাপী এই কার্যক্রমে শিল্পীরা মহানগর ও সংলগ্ন উপজেলার
বিভিন্ন জনবহুল স্থানে থিমভিত্তিক সংগীত পরিবেশন করে
সাধারণ জনগণকে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটর সামাজিক
দায়িত্ব সম্পর্কে সচেতন করবেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category