• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

ভোটে জিতে মানুষকে ভুলে যেতে চাই না-সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুন, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে, সদ্য নির্বাচিত চেয়ারম্যান এ্যাড মোঃ লায়েব উদ্দীন লাভলু বলেছেন, সকলের সহযোগিতা পেলে বাঘা উপজেলা পরিষদের চেহারা পাল্টে দেবেন। নির্বাচনের প্রকাশিত ফলাফলের পরবর্তী সময়ে (৬জুন) উপজেলার বিভিন্ন এলাকায় সাক্ষাতকালে লাভলু বলেন, আপনারা ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিগত সময়ে মানুষের চাহিদা-আকাঙ্খার অনেক কিছু এখনও পূরণ করা সম্ভব হয়নি। সকলের সহযোগিতায় উপজেলার সাধারন মানুষের উন্নয়ন ও দেখভালের দায়িত্ব এখন আমার। সে কারণে দাবি, অন্যান্য উপজেলার মতো বাঘা উপজেলার উন্নয়নে সরকার নজর দিবেন। তাহলে উপজেলাবাসীকে একটি আধুনিক উপজেলা উপহার দেব।

ভোটারদের সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ভোটে জিতে মানুষকে ভুলে যেতে চাই না। উপজেলাবাসীর যে কোনো প্রয়োজনে সুখে-দুঃখে আগেও সব সময় পাশে ছিলাম,এখনও পাবেন। ইচ্ছা থাকা সত্বেও সীমাবদ্ধতার কারণে সব কিছু পেরে উঠেননা। এসময় বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী,পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ এলাকাভিত্তিক সমর্থিত লোকজন সাথে ছিলেন।
গত বুধবার (৫জুন) ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থধাপে অনুষ্ঠিত,নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৩২,৪০৫ ভোট পেয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন লায়েব উদ্দীন লাভলু। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ রোকনুজ্জামান (রিন্টু) আনারস প্রতীকে পেয়েছেন ৩২,২৯৯ ভোট।

বেসরকারি ফলাফলে ১০৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বার উপজেলার চেয়ারম্যান আসনে বসতে যাচ্ছেন লায়েব উদ্দীন লাভলু। চেয়ারম্যান পদে তারা ২জনসহ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন অরো ৬ জন। ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ২৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মোকাদ্দেস। তার নিকটতম প্রার্থী কামরুজ্জামান বই প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৯২ ভোট। অপর প্রার্থী মেহেদী হাসান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৫৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা খাতুন ফুটবল প্রতীকে ২৫ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রার্থী ফাতেমা খাতুন কলস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৯৬ ভোট। ফারহানা দিল আফরোজ প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২০৮ ভোট ।

চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৬৬ হাজার ৩৩৫টি । বাতিল ভোটের সংখ্যা ১৬৩১। বৈধ ভোটের সংখ্যা ৬৪ হাজার ৭০৪। ভোটের শতকরা হার ৪০ দশমিক শূন্যে ৪। ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা-৬৬০৯২টি। বাতিল ভোট-৩৮১১টি। বৈধ ভোট ৬২২৮১টি। ভোটের শতকরা হার-৩৯ দশমিক ৯০। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৬৬ হাজার ২৬২টি। বাতিল ভোট-৩৯৪৪টি। বৈধ ভোট ৬২২৮৮টি। ভোটের শতকার হার-৩৯ দশমিক ৯৮। বিছিন্ন ২/১টি ঘটনা ছাড়া সুষ্ঠ,সুন্দর পরিবেশে ভোটগ্রহন শেষ হয়েছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকতা ও ভোটাররা।
উল্লেখ্য,২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা- ১,৬৫,৬৬৩। পুরুষ-৮৩,০০৭.মহিলা-৮২,৬৫৬।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category