স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে এগারো কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও জনপদ বিভাগের আঞ্চলিক মহাসড়কটি কাজেই আসছে না পথচারীদের। ঘন্টার পর ঘন্টা সড়কটিতে যানজট থাকায় যানবাহনসহ নাকাল পথচারী। জনদূর্ভোগ নিরসনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার এ বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নিলেও বাস্তবে এর কোন সুফল পাচ্ছেন না নাগরিক সমাজ। নবনির্মিত এ আঞ্চলিক মহাসড়কের ওপর স্থায়ীভাবে সিএনজি চালিত থ্রী হুইলার, অটোরিকশা, চার্জার ভ্যান ও মিনি ট্রাক ষ্ট্যান্ড এবং যাত্রীবাহী বাস পার্কিং করায় দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকছে।
শহরের মাছ চত্বর, বক চত্বর ধানের হাট ও পোস্ট অফিস মোড় এবং থানা মোড় এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকার ফলে সীমাহীন দূর্ভোগে পড়ছে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনসহ পথচারী। উপজেলা শহরের ঘোষপাড়া মোড় থেকে বুলবুল সিনেমা হল সংলগ্ন প্রায় ৮০০ মিটার এ আঞ্চলিক মহাসড়ক গত ২০২২ সালে নির্মাণ হয়।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিমের প্রচেষ্টায় এ সড়কের ওপর দিয়ে আন্তঃজেলা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন নির্বিঘেœ যাতে চলাচল করতে পারে সে লক্ষে সড়ক ও জনপদ বিভাগ ইজিট কংক্রিট ঢালাই এ সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়। শহরের সরকারি প্রাথমিক মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী নিগার সুলতানার মা পথচারী মোসাঃ বিলকিস বেগম বলেন যানজটের কারণে প্রতি দিনই তার শিশু শিক্ষার্থী কন্যাকে নিয়ে ক্লাস শুরুর অনেক আগেই বাড়ী থেকে বাহির হতে হয়। যানজটের কারণে তার মতো অনেক শিক্ষার্থীর পরিবারকে চরম বিড়ম্বনার পড়তে হয় বলে ওই শিশু কন্যার মা বলেন।
স্থানীয় প্রবীণ সাংবাদিক ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ এম সাঈদ টিটো বলেন, শহরের মোড়গুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েনসহ বাস ট্রার্মিনাল শহরের বাইরে নেয়া হলেই দ্রæত এ সমস্যার সমাধান হবে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান বলেন, শহরের আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে সকল প্রকার যানবাহনের স্ট্যান্ড ও অবৈধভাবে ফুটপাথ দখল করে রাখা ব্যাবসা প্রতিষ্ঠান এবং মালামাল সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে ওই আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।