স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে আঞ্চলিক মহাসড়কের উপর ধানের হাট ও সবজি বাজার। রাস্তা দখল করে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। যানজটে নাকাল পথচারী। সপ্তাহিক শনিবার ও বুধবার মহাসড়কে ধানের হাট বসানোর ফলে জনদূর্ভোগের স্বীকার হচ্ছে যানবাহনসহ পথচারী। ভৌগোলিক ভাবে এ উপজেলা জেলার ১১ উপজেলা মধ্যস্থানে অবস্থিত। ফলে এ উপজেলার উপর দিয়ে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে পার্শ্ববর্তী জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং বিভাগীয় শহর রাজশাহীর। উপজেলার এ আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাত্রীবাহী এবং পণ্য বোঝায় ট্রাক, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ দুরপাল্লার শত শত যানবাহন যাতায়াত করে থাকে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পশ্চিম গেইট থেকে বকের মোড় পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার, নওগাঁ-পতœীতলা আঞ্চলিক মহাসড়কের লিচু তলার মোড় থেকে ব্র্যাকের মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক অবরোধ করে ধান ক্রয়-বিক্রয়ের পাশাপাশি ধান পরিবহনে ব্যবহৃত ট্রাক ও ভুটভাটিসহ বিভিন্ন যানবাহন রাস্তার উপর পার্কিং করা হয়। এবং বকের মোড় থেকে থানা মোড় পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের উপর কাঁচা বাজারসহ বিভিন্ন মৌসুমী ফল ব্যাবসায়ীরা দখল করে তাদের ব্যাবসা চালিয়ে যাওয়ায় এ সড়কে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শহরের মাছ চত্বর হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত প্রায় ১ কিলো মিটার টুলেন কংক্রিট রাস্তাটি প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করে। জনস্বার্থে রাস্তাটি নির্মাণ করা হলেও কাজেই আসচ্ছেনা পথচারীদের। মুলত এ সড়ক জুড়ে অটোরিকশা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড করা হয়েছে। অনেকটা বিরক্তি ভাজন হয়ে যাত্রীবাহী বাস চালক আবু জোনায়েদ আলী বলেন যানজট নিয়ে কিছু বলার নেই, ইচ্ছে মতো সড়ক দখল করে ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে দেখার কেউ নেই। আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রসাশন জনস্বার্থে আঞ্চলিক মহাসড়কের উপর ধানের হাট এবং দখলকারীদের বিষয়ে পদক্ষেপ নিবেন এমন প্রত্যাশা করেন ওই বাস চালক। আইন শৃংখলা কমিটির প্রতিটি মাসিক সভায় সদস্যদের পক্ষ থেকে এ জনদুর্ভোগ নিরসনে দাবী তোলা হলেও বরাবর সে দাবী গুরুত্বহীন হয়েই থাকছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান যানজট নিরসনে পদক্ষেপ নেয়া কথা একাধিক বার বল্লেও বাস্তবে আলোর মুখ দেখছেনা এলকাবাসী।