স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে গতকাল ১ মার্চ বুধবার আলোর পথে আইটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এদিন বেলা ১১টায় উপজেলার প্রত্যন্ত নিভৃত পল্লী হিসেবে খ্যাত চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামে এ আইসিটি ট্রেনিং সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু। এ উদ্বোধন উপলক্ষে ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্রের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় অংশ নেন ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ মাসুদ রানা, ইউপি সচিব অসিত কুমার বর্মন, সাংবাদিক গৌতম কুমার মহন্ত, এস এ উজ্জল হোসেন, শিক্ষার্থী আমির হামজা অঞ্চল কুমার, লক্ষী রানী, অসিম মুন্ডা, মুক্তি হরো, মুনি হরো, হেমন্ত পাহান, মুরাদ হোসেন, আফসানা মিমি, পার্থ দেবনাথ প্রমুখ। আলোর পথে আইটি সেন্টারে চারমাস ব্যাপী কোর্সে ১৮ জন শিক্ষার্থী প্রশিক্ষন গ্রহণ শুরু করেন
মহাদেবপুরে আলোর পথে
আইটি সেন্টারের উদ্বোধন