স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সমলয় চাষাবাদের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল ১ ফ্রেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার বকাপুর মাঠে এ যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এদিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে রবি শষ্য মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার উদ্বোধনের আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ, নওগাঁর উপ-পরিচালক আবু হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এবং এলাকার শতাধিক কৃষাণ কৃষাণী। আলোচনা সভান্তে উপজেলার বকাপুর গ্রামের ব্যাংক কর্মকর্তা আরেফিন পারভেজ বাবুর পৈত্রিক ১৫০ বিঘা জমিতে আধুনিক এ যন্ত্রের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ।