স্টাফ রিপোর্টার ঃ স্মার্টলাইভস্টক স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গতকাল ২৫ ফেবরুয়ারী শনিবার প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। দিনব্যাপী এ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারির তত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনী মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল-আমিন তান এর সঞ্চালনায় অলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, বীর মুক্তিযোদ্ধা মহাশীন আলী, অজিত কুমার মন্ডল, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাসান আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, প্রাণীসম্পদ খমারী নজরুল ইসলাম প্রমুখ।এ প্রদর্শনী মেলায় মোট ৩২ টি ষ্টল দেয়া হয়েছে। এর আগে আলোচনা সভার প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক।