স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ ফেব্রæয়ারি সোমবার সকাল ৯ টায় উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর কমিউনিটি ক্লিনিকে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ আসনের সাংসদ, সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে শিশুদের ভিটামিন খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খুরশিদুল ইসলাম। ক্যাম্পেইনে উপজেলার ২৪১ টি পয়েন্টে শুণ্য থেকে ৫ বছর বয়সী ৩৭ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এজন্য শতাধিক স্বাস্থ্যকর্মী কাজ করছেন। সমাবেশে এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকারে থাকার সময় দেশের বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। এসব ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবাকে গ্রামের মানুষের দোড়গোরায় পৌঁছে দিয়েছেন।#