মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
১৬ ডিসেম্বর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মায়মুনা নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও জেলার বিশেষ পারদর্শিতা পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে মায়মুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় (গ গ্রুপ) পর্যায়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার অর্জন করেন । কুচকাওয়াজে দ্বিতীয় ও ডিসপ্লেতে তৃতীয় স্থান অধিকার করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহিদ উদ জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান প্রমুখ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শিক্ষার্থীদের প্রাণবন্ত ডিসপ্লে ও কুচকাওয়াজ মুগ্ধ করে হাজারো দর্শককে। এতে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয়। তারাও বিশেষ পুরস্কার লাভ করে।
২০২০ সালে মায়মুনা নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু করেন । মাত্র ২বছরের পরিক্রমায় ঠাকুরগাঁওয়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়। এবং ঠাকুরগাঁওয়ের একমাত্র প্রতিষ্ঠান। নিজস্ব ক্যাম্পাস এবং হাসপাতাল সমৃদ্ধ প্রতিষ্ঠান। মায়মুনা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মুহম্মদ সাইফুল্লাহ সৈয়দ এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম এ সাঈদ সকল ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। এবং তারা আশা করেন তাদের এই সাফল্য তারা ধারাবাহিকতা বজায় রাখবেন।
দেশে বর্তমানে স্বাস্থ্য খাতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে , স্বাস্থ্যখাতে শক্তিশালী অবকাঠামো তৈরি হয়েছে। এক সময় দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, এখন ৪টি আছে। দেশে ৪২৯টি নার্সিং ইনস্টিটিউট রয়েছে। এবং ম্যাটস, আইএইচটি ও রয়েছে।