এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম -১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার কর্তৃক নিয়োগকৃত ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট মুহাম্মদ সাইফুর রহমান তার প্রাণাধিক প্রিয় জন্মস্থান এবং নির্বাচনী এলাকা মীরসরাইয়ের সর্বোস্তরের জনসাধারণ ও প্রাণপ্রিয় রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মী এবং দেশবাসীকে মহান ‘স্বাধীনতা দিবস’ এ সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় এডভোকেট সাইফুর রহমান বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শৃংখল মুক্ত হলে ও দেশের জনগন সত্যি কারে মুক্ত হয়নি এখনো।
ফলে, ২০২৪ সালে ছাত্র জনতাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন করে স্বাধীনতা অর্জন করতে সংগ্রাম করতে হয়েছে।
তিনি দেশের সর্ব শ্রেণী ও পেশার জনগন সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করুক সে প্রত্যাশা-ই করছেন।