• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে- চেয়ারম্যান মোরশেদ চৌধুরী

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ সোমবার, ৫ জুন, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে। এমন কি দেশের উন্নয়নকেও বাধাগ্রস্থ্য করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আদিবাসীদের উন্নয়নে কাজ করছেন। এর অংশ হিসাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনা ও সহযোগীতায় তার প্রতিনিধি হিসাবে আমরা স্থানীয় ভাবে আদিবাসীদের উন্নয়নে কাজ করছি। মাদক সেবনে এসব উন্নয়ন বাধাগ্রস্থ্য হয়। তিনি আরো বলেন, আগামীতে আপনরা বিভিন্ন পূজা পার্বনে নিজে এবং কোন মুসলিম ব্যক্তিকে মাদক সেবন করতে দিবেন না। আপনারা ছেলে-মেয়েদের পড়ালেখা করান। সরকার পড়ালেখায় সব সহযোগীতা করছেন। আপনাদের ছেলে-মেয়েরা শিক্ষিত হলে সমাজে উন্নত জীবন যাপন করতে পারবেন। চেয়ারম্যান বলেন, আগামীতে নিজ এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন করতে চাইলে সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাতকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দেওয়া জন্য অনুরোধ করেন। সোমবার দুপুরে উপজেলার ছাওড় ইউনিয়নের কুসুমকুন্ডা আদিবাসী গ্রামে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যদানকালে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। তিনি কয়েকদিনের মধ্যে কুসুমকুন্ডা গ্রামে খাবার পানির সুবিধার জন্য সাবমার্সিবল পাম্প বসানোর প্রতিশ্রæতি দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category